চুরি ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপনসহ নানা সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
চুরি ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপনসহ নানা সিদ্ধান্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ ডাকবাংলা বাজারে একের পর এক চুরির ঘটনা প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে একের পর এক চুরির ঘটনায় চোর আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। গত কয়েকদিনে বেশ কয়েকটি চুরির ঘটনায় এ বাজারের ব্যবসায়ীদের কাটছে নির্ঘুম রাত। হঠাৎ চুরি বেড়ে যাওয়ায় ডাকবাংলা বাজার কমিটির নেতৃবৃন্দ গতকাল বিকেলে এক জরুরি সভার আয়োজন করে। এতে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন। এ সভায় সবার সম্মতিক্রমে পুরো বাজার খুব দ্রুত ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা, বাজারের ৫ জন পাহারাদারের সঙ্গে দোকান মালিক সমিতির সদস্য এবং ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্যের মধ্যে থেকে আরও ৫ জন যোগ হয়ে নিয়মিত পাহারা দেওয়া, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ টাকা না রাখা ও দোকান বন্ধ করার পূর্বে দোকানের সামনে একটা বৈদ্যুতিক বাল্ব জালিয়ে রাখাসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে হাবিব ইলেকট্রনিক্সের দোকান থেকে ১ লক্ষ ৯৭ হাজার টাকা, বিসমিল্লাহ্ স্যানিটারী দোকান থেকে নগদ ২২ হাজার টাকা, ৮০ হাজার টাকা মূল্যের ৪ পিস মোটর, তেলের দোকান আলম এন্ড ব্যাদার্স থেকে নগদ ৫২ হাজার টাকা চোরচক্র চুরি করে নিয়ে যায়। এর বেশ কয়েকদিন আগে উত্তর নারায়নপুর ত্রিমহনীর মোল্লা স্টোর থেকে নগদ দেড় লক্ষ টাকা, প্রায় ৪০ হাজার টাকার বিভিন্ন মোড়কের সিগারেট ও ৩ হাজার টাকার কোমলপানীয়, ডাকবাংলা বাজারের নবি উদ্দিন ষ্টোর থেকে নগদ ৪ হাজার টাকা ও বিভিন্ন মোড়কের প্রায় ১০ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে যায় চোরচক্র। জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকরে সকল সদস্যগণের প্রতি ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল ও সাধারণ সম্পাদক রাজিব শেখ অনুরোধ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)