কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু!

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু! ছবির ক্যাপশন:
প্রতিব্দেক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টোকন হোসেন (৩২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামে। তিনি ওই গ্রামের সুলতান মিয়ার বাসায় ইলিকট্রিকের কাজ করছিলেন। নিহত টোকন হোসেন শহরের আড়পাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। আব্দুল্লাহ নামে তাঁর একটি দেড় বছরের পুত্রসন্তান রয়েছে। আড়পাড়া গ্রামের সুকুমার বিশ্বাস জানান, ইলেকট্রিক মিস্ত্রি টোকন গতকাল মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী কাশিপুর গ্রামে সুলতান মিয়ার বাড়িতে ইলেট্রিকের কাজ করতে করতে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এরপর তাঁকে অসুস্থ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান মিয়া মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)