হলিধানী ইউনিয়ন পরিষদের সড়কটিরই বেহাল দশা

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
হলিধানী ইউনিয়ন পরিষদের সড়কটিরই বেহাল দশা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়ন পরিষদে যাতায়তের সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন ছোট বড় যানবহনসহ হাজার হাজার পথচারীরা পড়ছেন চরম দূর্ভোগে। সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিটুমিন, পাথর খোয়া উঠে গেছে। সড়কের মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। গত বছর পরিষদের পক্ষ থেকে ইটের গুড়া দিয়ে সংস্কার করা হলেও আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হলিধানি বাজার স্ট্যান্ড হতে হরিণাকুণ্ডু উপজেলার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের দাবিও এলাকাবাসীর। এ বিষয়ে হলিধানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘সড়কটির কারণে চরম জনদূর্ভোগে হচ্ছে। তাই সড়কটি দ্রুত সংস্কার করার হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)