ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনা থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আকন্দবাড়িয়ার সুজন ও রাজবাড়ির রাজন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের আটক করা হয়।
জানা যায়, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুর রহমানের নের্তৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, এসআই সাইফুল, এএসআই কুদ্দুস ও এএসআই শাহিন ফোর্স নিয়ে দর্শনা-মুজিবনগর সড়কের মেমনগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের গেট সম্মুখ প্রধান সড়ক হতে দুজনের পথ গতিরোধ করে তাঁদের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্য থেকে এক কেজি গাঁজা উদ্ধারসহ সুজন (২২) ও রাজন মিত্র (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সুজন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া আবাসনের বাসিন্দা ঠাণ্ডুর ছেলে ও অপরজন রাজন মিত্র রাজবাড়ী জেলার পাংশা থানার নাদুরিয়া গ্রামের কেষ্ট মিত্রর ছেলে। আটক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানা হেফাজতে রাখা হয়েছে।
