যতটুকু জায়গা খালি আছে, সেখানে গাছ লাগান

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
যতটুকু জায়গা খালি আছে, সেখানে গাছ লাগান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জালশুকায় বৃক্ষরোপণকালে যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জালশুকা গ্রামে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শংকরচন্দ্র ইউনিয়র যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, ‘জীবন বাচাঁতে অক্সিজেন প্রয়োজন। গাছ আমাদের সেই অক্সিজেনের যোগান দেয়। সে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।’ এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বাড়িসহ আশপাশের যতটুকু জায়গা খালি পড়ে আছে, সেখানে একটি করে গাছ লাগান। শুধু তাই না, আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন, তাঁদের পুকুরের ধারে ফাঁকা স্থানে ফলের গাছসহ বিভিন্ন গাছ লাগানোর উদ্যোগ নেন।’ এ সময় চুয়াডাঙ্গার করোনার ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ দিন দিন প্রকট আকার ধারণ করছে। আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। তা না হলে আমরা করোনার ভয়াল থাবা থেকে রেহায় পাব না।’ করোনার সংক্রমণ রোধে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলেন তিনি। পরে তিনি পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আরিফ, যুবলীগের নেতা পিরু, মাসুদুর রহমান মাসুম, সহিদুল ইসলাম শেখ সাহি, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরীফ উদ্দিন, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজি আমিরুল ইসলাম কাছেদ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাশেদ, নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রহিদুল ইসলাম, যুবলীগ নেতা টুটুল, মোমিন, নোমানসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)