তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে গাংনী ইউনিয়নে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে গাংনী ইউনিয়নে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাংনী ইউনিয়নে এ মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, আসমানখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক জাকারিয়া, নান্দবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী, শিক্ষক হুমায়ন কবীর টুল্লু, ইউপি সদস্য নজরুল ইসলাম, সেলিম রেজা সেণ্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান আবু তাহেরসহ তারা দেবী ফাউন্ডেশনের কর্মকর্তাগণ গাংনী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শ জনের হাতে মাস্ক তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)