আলমডাঙ্গার জেহালা পানের হাট থেকে মদসহ আটক ২

আপলোড তারিখঃ 2020-07-21 ইং
আলমডাঙ্গার জেহালা পানের হাট থেকে মদসহ আটক ২ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে জেহালা পানহাট থেকে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের টু আইসি এএসআই ইলিয়াস হোসেন ও এএসআই রমেন সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। মাদকবিরোধী অভিযানে জেহালা পান হাট থেকে সোনাতনপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে গিয়াস উদ্দিন টোকন (৫৭) ও কৃষ্ণপুর গ্রামের জাকির আলীর ছেলে সাগর হোসেনকে (১৯) দুই লিটার চোলাই মদসহ আটক হয়। । আটকের পর তাদের বিরুদ্ধে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)