ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকসিপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে বকশীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সোমবার দুপুরের দিকে বকশীপুর গ্রামের মো. নাসির মিয়ার ছেলে রিফাত মিয়া (১০) গ্রামের পাশেই বয়ে যাওয়া নবগঙ্গা নদীর পাশে খেলা করার সময় নদীতে পড়ে ডুবে মারা যায় শিশু রিফাত। রিফাতের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও বকশীপুর চাঁদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি সাইদ রেজা সাইদ ও বকশীপুর গ্রামের ইউপি সদস্য মিঠু মিয়া বলেন, ‘আসলে খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। আমরা রিফাতের বিদায়ি আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
