ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় র্যাব-৬ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। গত রোবাবার রাত সাড়ে ১১টার দিকে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃতে অভিযান পরিচালনা করে এই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কানুখালী গ্রামের মৃত আজহার আলী শেখের ছেলে আরিফুল ইসলাম শেখ (৩০) এবং একই উপজেলার যশাই গ্রামের আবুল সরদারের ছেলে রিপন সরদার (৩২)। আটককৃত দুজনের কাছ থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল সেট, ৮টি সীম কার্ড ও নগদ ১ হাজার ৫ শ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
