নকল ও মানহীন কসমেটিক্স জব্দ ও ধ্বংস

আপলোড তারিখঃ 2020-07-21 ইং
নকল ও মানহীন কসমেটিক্স জব্দ ও ধ্বংস ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ নকল ও মানহীন দেশি-বিদেশি কসমেটিক্স জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী চুয়াডাঙ্গা রেলবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল মানহীন ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪১ ধারায় রেলবাজারের মেসার্স বন্ধন স্টোরের মালিক নিয়ামত আলী লিটনকে ১০ হাজার টাকা, মেসার্স শিবা স্টোরের মালিক শ্রী অশোক কুমার মণ্ডলকে ৪১ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স বর্ণনা স্টোরের মালিক শ্রী বিদ্যুৎ কুমারকে ৩৭, ৪১ ধারায় ৬ হাজার টাকা ও মেসার্স লতা স্টোরের মালিক প্রকাশ কুমার মদককে ৩৭, ৪১ ধারায় ১০ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানগুলোর থেকে জব্দকৃত নকল কসমেটিক্স ও মানহীন মালামাল উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকদের সামনে পুড়িয়ে দেওয়া হয়। পুড়ানো পণ্যগুলির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযান পরিচালনাকালে দেখি বিভিন্ন দোকানে নকল ও মানহীন পণ্য মজুদ আছে। তবে দোকানিরা নিজেরাও জানেন না এগুলো নকল ও মানহীন পণ্য। তারপরও তারা ভোক্তাদের সঙ্গে এভাবে প্রতারণা করে আসছেন। যার বেশিরভাগই ফেরিওয়ালাদের মাধ্যমে পাঠানো হয় গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে। যারা এই প্রতারণা বুঝতে পারে না। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও নকল পণ্যগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)