ওয়ার্ডভিত্তিক মনিটরিং কমিটি গঠন

আপলোড তারিখঃ 2020-07-21 ইং
ওয়ার্ডভিত্তিক মনিটরিং কমিটি গঠন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভায় করোনাভাইরাসের বিস্তাররোধে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভায় করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তাররোধে ওয়ার্ডভিত্তিক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলামের নির্দেশনায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ কমিটি গঠন করেন। ৯টি ওয়ার্ড কমিটিতে একজন করে জেলা পর্যায়ের কর্মকর্তাকে আহ্বায়ক করে পৌর কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ ১ ও ৯ নম্বর ওয়ার্ডে ১৪ জন এবং বাকি ওয়ার্ডগুলোতে ১৩ জন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে থাকা এই ব্যক্তিরা ওই ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে মনিটরিং, লকডাউন নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা বাস্তবায়ন করবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সরকারি ফেসবুক আইডি ডিসি চুয়াডাঙ্গাতে পোস্ট দিয়ে এই কমিটি সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ডের নামসহ কমিটির সবার মোবাইল নম্বর দেওয়া আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)