মেহেরপুরে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-21 ইং
মেহেরপুরে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় ইউসুফ আলী (৬৫) নামের আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার ভোরে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর নিজ বাড়িতে রেখে ইউসুফকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ জুলাই কোভিড ১৯ পজিটিভ হন ইউসুফ আলী। এরপর থেকে তাঁর বাড়ি লকডাউন করে রুম আইসোলেশনে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ-এর নেতৃত্বে তাকওয়া ফাউন্ডেশন ও ছাত্রলীগের যৌথভাবে গঠিত একটি টীম মেহেরপুরে যেয়ে স্বাস্থ্যবিধি মেনে জানাজার সামাজ শেষে মৃতের দাফনকার্য সম্পন্ন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)