আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-07-21 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত রোববার (১৯ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার জহুরুলনগর গ্রামের ওসমান আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও আলমডাঙ্গা পৌর এরশাদপুর গ্রামের হায়দার আলীর ছেলে ফারুক হোসেন (২৬) ও একই গ্রামের মুকুল হোসেনের ছেলে নাঈম হোসেন (১৯) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। গত ১৯ জুলাই রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদের আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে সংবাদ দিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশরাফুল ইসলামকে ১০দিন, ফারুক হোসেনকে ৭দিন ও নাঈম হোসেনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এদিকে, গত রোববার সন্ধ্যায় আলমডাঙ্গা হাউসপুর ক্যানেলে মাদক সেবনকালে আলমডাঙ্গা থানা পুলিশ পৌর এলাকার এরশাদপুর গ্রামের হায়াত আলীর ছেলে রকি (২৬), একই গ্রামের মৃত বজলুর ছেলে উজ্জ¦ল (২৪) এবং ক্যানেলপাড়ার মৃত রহিমের ছেলে সুমনকে (২৩) আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে সংবাদ দিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রকিকে ৩ মাস, উজ্জ্বলকে ২ মাস ও সুমনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)