ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুশীলনরত ক্ষুদে ফুটবলার ছেলে ও মেয়েদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু ও তারা দেবী স্পোর্টস একাডেমির সমন্বয়কারী মিলন বিশ্বাস।
