ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
করোনা রিপোর্ট পজিটিভ আসার দুই দিন পর কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামে বিমল মল্লিক (৭০) নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। তিনি বর্তমান শহরের আড়পাড়ায় বসবাস করতেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গত ১৭ জুলাই বিমল মল্লিক করণা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর করোনা পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ আসে। করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে তিনি গতকাল রোববার বিকেলে পরলোকগমন করেন। তাঁর মৃতদেহ সৎকারের জন্য ইসলামিক ফাউন্ডেশন কালীগঞ্জ কমিটির প্রধান মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ ও হাফেজ মাওলানা শাহজালাল কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর শ্মশানে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী মাটি দেওয়া হয়। উল্লেখ্য, ঝিনাইদাহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ২৭টি লাশ দাফন করেছে।
