অন্য কর্মকর্তাদের আতঙ্কে কাটচ্ছে দিন

আপলোড তারিখঃ 2020-07-20 ইং
অন্য কর্মকর্তাদের আতঙ্কে কাটচ্ছে দিন ছবির ক্যাপশন:
দর্শনা কেরু চিনিকলের তিন কর্মকর্তা করোনা আক্রান্ত সমীকরণ প্রতিবেদক: দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির তিন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিনিকল আবাসিক এলাকায় বসবাসরত ওই তিন কর্মকর্তা আক্রান্তের পর থেকেই পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানে বসবাসরত অন্য কর্মকর্তারা। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, প্রথমে কেরু চিনিকলের সাবেক জি এম (কৃষি) উত্তম কুমার কুণ্ডুর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। পরে তাঁর সংস্পর্শে এসে বর্তমান জি এম (কৃষি) গিয়াস উদ্দীন ও সব শেষে গত শনিবার ডিজিএম (সম্প্রসারণ) আব্দুর রউফের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, কেরুর এক কর্মকর্তা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী গেছেন, বাকি দুজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এলাকাবাসীরা জানান, কেরু আবাসিক এলাকা লকডাউন না হওয়ায় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের কোমলমতি বাচ্চা ছেলে-মেয়ে ও পরিবার-পরিজন নিয়ে বেশ চিন্তার মধ্যে পড়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)