গাংনীতে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাছাত্র আটক

আপলোড তারিখঃ 2020-07-20 ইং
গাংনীতে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাছাত্র আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে ৭ বছরের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়েছে। এ অপরাধে হাবিবুর রহমান নামের এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। আটক কিশোর হাবিবুর রহমান ভাটপাড়া গ্রামের স্কুলপাড়ার কৃষক আশাদুল ইসলামের ছেলে ও সাহারবাটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, গত পরশু বিকেলে কিশোর হাবিবুর রহমান প্রতিবেশী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুল দিয়ে ফুঁসলিয়ে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং তাকে যৌন নিপীড়ন চালানোর চেষ্টা করে। এ সময় ওই শিশুর পিতা দেখতে পেয়ে হাবিবুর রহমানকে তাড়া করলে হাবিবুর রহমান পালিয়ে যায়। পরে শিশুকন্যা তার বাবা-মাকে বিষয়টি খুলে বলে। এর আগেও হাবিবুর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান শিশুকন্যার মা ববিতা খাতুন। মান-সম্মানের ভয়ে এর আগে তাকে সাবধান করা হয়েছিল। এ ঘটনার পর গতকাল ওই শিশুকন্যার পরিবার থেকে গাংনী থানায় অভিযোগ করলে গাংনী থানা পুলিশের এসআই আব্দুল হান্নান শিশু নিপীড়নকারী হাবিবুর রহমানকে আটক করেন। গত শনিবার রাতে মামলা দায়ের করে শিশুকন্যার মা ববিতা খাতুন। মামলা নম্বর ১৯। মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম তারিকুজ্জামান বলেন, মামলা হয়েছে। এ মামলায় ২৭ ধারায় জবানবন্দি নেওয়া হবে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)