ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমানকারী জ্বিনের বাদশা নামে খ্যাত ভণ্ড কবিরাজ মোস্তফা কামালের বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা বাজারের স্বরুপপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সকালে ভণ্ড কবিরাজের বিচার চেয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আব্দুল হান্নান, শিক্ষক রাশেদুল ইসলাম, কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সেলিনা খাতুন, ফরিদা বেগম, নাহিদা খাতুন, আব্দুস সালাম, হাফিজুর রহমান, শাহীন আলম, আবু বক্কর, মেহেদী হাসান, আক্তারুজ্জামান, কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, ইউপি সদস্য ও কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলতাফ হোসেন প্রমুখ। পরে এলাকাবাসী রাস্তার উপর এই ভণ্ড কবিরাজের বিরুদ্ধে জুতা নিয়ে বিক্ষোভ করে।
