ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার পরিচিত মুখ আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। গতকাল শনিবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার পরিচিত মুখ আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের মৃত্যুতে স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জেলা দোকান মালিক সমিতি মিলাদ দোয়া মাহফিল করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় আবুল হোসেন মার্কেটে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পরে বেলা ১১টা পর্যন্ত জেলা দোকান মালিক সমিতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের সম্মানে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বাদে সকল ধরনের দোকানপাট বন্ধ রেখেছিল। পরে তাঁরা এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, পরিচালক শাহারিন মালিক, জেলা দোকান মালিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি আব্দুল কাদের জগলু, মঈদুল ইসলাম ভাষা, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের সভাপতি মিজাইল মিয়াসহ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি জানান, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার পরিচিত মুখ আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন হার্টের সমস্যার কারণে মারা গেছেন। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসছে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাঁর সম্মানে আমরা গতকাল বেলা ১১টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান পাট বাদে সব দোকানপাট বন্ধ রেখেছিলাম। তারপর আবুল হোসেন মাকের্টে আমরা মালিক সমিতির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলও করেছি। আজ রোববার আমরা জেলা প্রশাসক মহেদায়ের সাথে সাক্ষাৎ করে দোকানপাটে কালো পতাকা টানানোর জন্য সুপারিশ করবো। উনি রাজি হলে দোকানে দোকানে আমরা কালো পতাকা টাঙাবো।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার পরিচিত মুখ আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। তাকে আমরা চিকিৎসা দিয়েছি। অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। পরে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে করোনা উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা নেওয়া হয়েছিল। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার পরিচিত মুখ আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন হৃদরোগজনিত কারণে মারাত্মক অসুস্থ হয়ে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত এলদাদ হোসেন জোয়ার্দ্দার ও সায়েমা খাতুন জোয়ার্দ্দারের ছেলে। তবে প্রয়াত এই ব্যবসায়ীর আদি বাড়ি রেলপাড়াতে হলেও তিনি চুয়াডাঙ্গা শহরের ফেরীঘাট রোডস্থ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। চার বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি ৭ম ছিলেন। বিশিষ্ট এই ব্যবসায়ীর হঠাৎ মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। গত শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে রেলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে বেলা ১০টার দিকে চুয়াডাঙ্গা রেল বাজার ফাযিল মাদরাসার সামনে তাঁর নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।
