চুয়াডাঙ্গায় ছয়টি মাদক মামলার আসামির আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
চুয়াডাঙ্গায় ছয়টি মাদক মামলার আসামির আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় সুজন নামের এক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। তিনি ছয়টি মাদক মামলার আসামি। সুজন দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুরের সিরাজুল ইসলামের ছেলে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট আত্মসমর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা ও স্ত্রী। সুজন পুলিশ সুপারের কাছে অঙ্গীকার করেন, তিনি ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবেন না। বিবেক থেকে তিনি আত্ম উপলপদ্ধি করেছেন মাদক ব্যবসা করা ঠিক না। এতদিন তিনি ভুল পথে ছিলেন। এ সময়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম কঠোর হুঁশিয়ারী উল্লেখ করে বলেন, মাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে দেশ ছাড়তে হবে, না হলে ব্যবসা ছাড়তে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)