জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার, এএসআই কামরুজামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহরের বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নারায়নগঞ্জের উদ্যোশে ছেড়ে যাওয়া মামুন পরিবহন তল্লাশি করে গাড়ীর মধ্যে থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের রুস্তম আলীর ছেলে মাদক ব্যবসায়ী আল মামুনকে (২৪) আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)