ঝিনাইদহে করোনায় মারা গেলেন বিআরডিবির ফিল্ড অর্গানাইজার

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
ঝিনাইদহে করোনায় মারা গেলেন বিআরডিবির ফিল্ড অর্গানাইজার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিআরডিবির ফিল্ড অর্গানাইজার আলাউদ্দীন (৩০)। তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আলাউদ্দীন মহেশপুর বিআরডিবি অফিসে এলআরপি প্রকল্পের ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে ঝিনাইদহে করোনায় ১২ ব্যক্তির মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মো. আব্দুল হামিদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনা উপসর্গ নিয়ে গত ১৫ জুলাই আলাউদ্দীন ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে শনিবার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ইন্তেকাল করেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খানের তত্ত্বাবধানে কোটচাঁদপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আসাদউল্লাহর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ দাফন কমিটির সদস্যগণ ঝিনাইদহ হাসপাতাল থেকে মৃতের লাশ গ্রহণ করেন এবং গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে শনিবার দুপুরে পারিবারিক গোরস্থানে আলাউদ্দীনের লাশ দাফন করেন। এ নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি এ পর্যন্ত ২৬টি লাশ দাফন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)