গাংনীতে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
গাংনীতে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে গাংনী উপজেলার জোড়পুকুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলফিকার আলী জানান, জোড়পুকুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে জোড়পুকুর গ্রামের সামছুদ্দীন মিয়ার ছেলে আব্দুল হামিদ (৫০), করমদী বনপাড়ার শাহজামালের ছেলে শাহিন মিয়া (৩০) ও করমদী মধ্যে পাড়ার মতিয়ার রহমানের ছেলে জয় আহমেদকে (২৪) আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী আরও জানান. আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোপূর্বে মাদকের মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)