আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাইরোডে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ও এক পথচারী আহত হয়েছেন। আহত দুজনকেই উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার হাইরোডে গতকাল শনিবার দুপুরের দিকে আলমডাঙ্গা বাজারের মৃত তাপস মিয়ার ছেলে তন্ময় (২৩) মোটরসাইকেল চালিয়ে উপজেলার দিকে যাচ্ছিলেন। রাস্তা পারপারের সময় একই পাড়ার মৃত হায়দার আলীর ছেলে আশরাফ আলীকে ধাক্কা দিলে দুজনই মারাত্মক আহত হন। মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনই মারাত্মক আহত হন। এ ঘটনায় দুজনের পা ভেঙে যায়। আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)