দামুড়হুদার জয়রামপুরে চার দোকান মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
দামুড়হুদার জয়রামপুরে চার দোকান মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়ায় চার দোকানিকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছে। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় এ অভিযান পরিচালনা করেন তাঁরা। এ সময় জয়রামপুর কাঁঠালতলায় পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১৯৫৬-এর জিয়া স্টোরে ৫ শ টাকা, আজিজ স্টোরকে ৫ শ টাকা, হাবীব স্টোর ৫ শ টাকা ও মনি স্টোরকে ৫ শ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)