জীবননগরে হিন্দু মা-মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
জীবননগরে হিন্দু মা-মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে হিন্দুধর্ম ত্যাগ করে মা ও মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গত শুক্রবার বিকাল ৫টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল ৫টায় হরিহরনগর গ্রামের শ্রী মল্লিকের স্ত্রী দুর্গা ও মেয়ে অনিতা হিন্দুধর্ম ত্যাগ করে কলেমা পড়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে দুর্গা নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোছা. মরিয়ম খাতুন এবং অনিতার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোছা. নুরজাহান খাতুন। এদিকে, ইসলাম ধর্ম দীক্ষিত মা ও মেয়ে বলেন, ‘অনেক দিনের আশা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করব। আজ পবিত্র এই ধর্মে দীক্ষিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি।’ এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, আলহাজ্ব মাহবুবুর রহমান গহরী, মাওলানা সাজেদুর রহমান, সাংবাদিক মফিজুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সীমান্ত ইউনিয়ন সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)