চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৬৫ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-18 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৬৫ জনের জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৬৫ জনের কাছ থেকে ৩৮ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ১৯ জনকে ১০ হাজার ৩ শ টাকা, দামুড়হুদা উপজেলায় ১৭ জনকে ৮ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলায় ১৫ জনকে ১০ হাজার ৯ শ টাকা এবং জীবননগর উপজেলায় ১৪ জনকে ৯ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)