দর্শনায় ফেনসিডিলসহ চারজন আটক

আপলোড তারিখঃ 2020-07-18 ইং
দর্শনায় ফেনসিডিলসহ চারজন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ দুজন ও অপর আরেকটি অভিযানে মাদক সেবনকালে আরও দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা সোয়া একটার দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমানের নের্তৃত্বে থানার উপপরিদর্শক এসআই সাইফুল ইসলাম, এএসআই মহিউদ্দিন ও এএসআই শাহিন আলম ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নবীছদ্দীন ওরফে বাদলের ছেলে মণ্টুর চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর। এ সময় সড়কের ওপর থেকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুস সবুর (৪৮) ও একই গ্রামের শমসের আলীর ছেলে শরিফুল ইসলামকে (৩৫)। অপর দিকে, বেলা দেড়টার দিকে থানার এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। এ সময় উক্ত গ্রাম হতে মাদক সেবনকালে হাতে-নাতে দামুড়হুদার দশমী পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে জহিরুল ইসলাম (৪০) ও দাসপাড়ার মৃত প্রবীর দাসের ছেলে শ্রী বাবলু দাসকে (৩৩) আটক করেন। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)