উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন আলমডাঙ্গার জামাই জাহাঙ্গীর আলম

আপলোড তারিখঃ 2020-07-18 ইং
উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন আলমডাঙ্গার জামাই জাহাঙ্গীর আলম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: ঢাকায় অবস্থিত বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সদস্য, সরকারের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম উজবেকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত হয়েছেন। তিনি রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় কুষ্টিয়া সমিতি ও ঢাকাস্থ আলমডাঙ্গা সমিতি তাঁকে অভিনন্দন জানিয়েছেন। জাহাঙ্গীর আলম আলমডাঙ্গার মরহুম হাজি আকরাম হোসেনের জামাই, উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ শহিদুল কাউনাইন ও আলমডাঙ্গা মহনা বন্ধু সমিতির সভাপতি মহমদুল কাউনাইনের ভগ্নিপতি। জানা গেছে, ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল অ্যাফেয়ার্স অনুবিভাগের দায়িত্বে রয়েছেন। তিনি বর্তমান রাষ্ট্রদূত মাসুদ মান্নানের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাহাঙ্গীর আলম ১৯৮৯ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে মাঠ প্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের ইআরডির এশিয়া ও জেইসি অনুবিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনকালে মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ-ভারত বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনায় আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদলে নেতৃত্ব দেন এবং এলওসি চুক্তি সম্পাদনে বিশেষ ভূমিকা রাখেন। পরবর্তীতে ইআরডিতে ডেভেলপমেন্ট ইফেকটিভনেস অনুবিভাগে দায়িত্ব পালনকালে ইআরডির এসডিজিবিষয়ক অল্টারনেট কো-অর্ডিনেটরের বিশেষ দায়িত্ব পালন করেন। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ লাভের ক্ষেত্রে জাতিসংঘের বিভিন্ন কমিটিতে ইআরডি থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি। কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত ও ভিয়েতনাম প্রভৃতি দেশে পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন। জাহাঙ্গীর আলম দুই সন্তানের জনক। তাঁর জন্য দোয়া, শুভকামনা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন তাঁর স্ত্রীর ভাই মহনা বন্ধু সমিতির সভাপতি মাহমুদুল কাউনাইন, সম্পাদক শামসুজ্জোহাসহ সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)