আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের ১৫ হাজার টাকা জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2020-07-18 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের ১৫ হাজার টাকা জরিমানা আদায় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরায় ১৬ জনের কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় মাহমুদুল হক নামের একজনের ৫ শ, বিপ্লবকে ২ শ, শরিফুলকে ২ শ, সোহাগকে ৫ শ, পলাশকে ২ শ, হাদিবকে ২ শ, রাজু ১ শ, জাহিদ ১ শ, ইমরান ১ শ, রাশিদুল ১ শ, মোহাব্বত ১ শ, আমিরুল ১ শ, সিহাব ২ শ, রুবেল ১ শ, রাজু ১ শ, সাগর ২ শ, রনি ১ শ, রাসেল ১ শ, রবিউল ১ শ, সাত্তার ১ শ, রাকিবুল ২ শ, আফজাল ১ শ, জাবু ১ শ, মুকুল ১ শ ও সাদ্দাম নামের একজনকে ১ শ টাকাসহ মোট ৪ হাজর টাকা জরিমানা করা হয়। একই সময় আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির আলমডাঙ্গার আনন্দধামসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন। এদের মধ্যে সরোয়ার হোসেনকে ১ হাজার ৫ শত, মমিনকে ১ হাজার ৫ শ, আতিয়ার রহমানকে ১ হাজার, আব্দুল হোটেলকে ১ হাজার, নুরালিকে ৫ শ, আনারুলকে ৫ শ, জিন্নাতকে ৫ শ, তামুজ আলীকে ৫ শ, মিলনকে ২ শ, আবু আহাদকে ২ শ টাকাসহ মোট ৭ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জজামান বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ হাজার ৪ শ টাকা জরিমানা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)