আন্দুলবাড়ীয়ায় লোকমোর্চার উদ্যোগে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-18 ইং
আন্দুলবাড়ীয়ায় লোকমোর্চার উদ্যোগে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড লোকমোর্চার উদ্যোগে গরীব, দুঃখী ও অসহায় মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা পুরাতন জামে মসজিদের সামনে এ মাস্ক বিতরণ করা হয়। লোকমোর্চার ওয়ার্ড সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আমিনুল ইসলাম পচার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও লোকমোর্চার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)