আলমডাঙ্গায় মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-07-18 ইং
আলমডাঙ্গায় মহানাম যজ্ঞ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় সীমিত আকারে মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল পহেলা শ্রাবণ আলমডাঙ্গা রথতলা হরিবাসর প্রাঙ্গনে উপজেলার সর্ববৃহৎ এ মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছর এই দিনটিতে আলমডাঙ্গায় মাহানামযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। গতকাল মহানামযজ্ঞের অধিবাস হওয়ার দিন ধার্য ছিল। মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে হরিবাসন প্রাঙ্গণে শুধুমাত্র সীমিত আকারে নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, ডা. অমল কুমার বিশ্বাস, সমীর কুমার দে, অশোক কুমার সাহা, লিপন কুমার বিশ্বাস, বিশ্বজিৎ শাধুখা, পরিমল কুমার কালু ঘোষ প্রমুখ। আলমডাঙ্গা মন্দ্রীর কমিটির গানের দল মহানাম যজ্ঞানুষ্ঠানে গান পরিবেশন করে। অনুষ্ঠানে সৃষ্টিকর্তার নিকট করোনাভাইরাসের কালো থাবা থেকে মানবজাতিকে রক্ষার্থে প্রার্থনা করা হয়। সহযোগিতা করার জন্য আলমডাঙ্গাবাসীকে ধন্যবাদ জানিয়েছে নামযজ্ঞ কমিটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)