আলমডাঙ্গার কুলপালায় মাস্ক ও ছাগল বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-18 ইং
আলমডাঙ্গার কুলপালায় মাস্ক ও ছাগল বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘দরিদ্র মানুষের উন্নয়ন সংস্থা’-এর পথচলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সংস্থার উদ্বোধন করা হয়। এ সময় পথচারীদের মধ্যে মাস্ক ও দরিদ্র দুই পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়। সংস্থার সভাপতি রাজিব হাসান বলেন, ‘মানবতার কল্যাণে, সমাজের উন্নয়নে, আমাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ থেকে আমরা সুবিধাবঞ্চিত, গবাদি পশু, বস্ত্র সামগ্রী, পুর্নবাসন, খাদ্যসামগ্রীসহ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কয়েকজন যুবক মিলে কাজ করে যাচ্ছি। এ কার্যক্রমটিও তারই অংশ। তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। বন্ধুদের সহযোগিতা পেলে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসব কাজ গ্রুপ সদস্যদের নিজস্ব অর্থায়নেই করা হচ্ছে।’ এছাড়াও এই গ্রুপের সদস্যরা বন্যায় ত্রাণ সরবরাহ, দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকাসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে। এ সময় উপস্থিত ছিলেন দরিদ্র মানুষের উন্নয়ন সংস্থা’ ’ (Poor People Development Foundation)--এর সভাপতি রাজিব হাসান, সাধারণ সম্পাদক তানভির হাসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আফজালুল হক, অর্থবিষয়ক সম্পাদক এনায়েত কবির রনি, দপ্তর সম্পাদক নয়ন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এক আলোচনা শেষে পথচারীদের মধ্যে মাস্ক ও দুই দরিদ্র নারীকে ছাগল বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)