ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা যুবলীগরে পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জেলা যুবলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদশে আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহিনুর রশিদ। সে সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, রামিম হাসান শৈকত, রাসেল, বিপুল, সাকিব, ইমরান প্রমুখ।
