মেহেরপুরের বাজিতপুরে মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2020-07-17 ইং
মেহেরপুরের বাজিতপুরে মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মুক্তিযোদ্ধা ইউয়ানুচ (৮০) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার রাত ৮টায় কুষ্টিয়া সরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউয়ানুচ সদর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত ফকির মালিথার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাজিতপুর জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাজিতপুর কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বশির আহমেদ, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জামান, অন্যান্য মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধা মরহুম ইউয়ানুচ পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)