চুয়াডাঙ্গায় উদ্বোধন হলো ঝিলিক গ্লামার ওয়ার্ল্ড

আপলোড তারিখঃ 2020-07-17 ইং
চুয়াডাঙ্গায় উদ্বোধন হলো ঝিলিক গ্লামার ওয়ার্ল্ড ছবির ক্যাপশন:
পাওয়া যাবে মেয়েদের সকল প্রকার পোশাক, কসমেটিক্স ও জুয়েলারি সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় উদ্বোধন হলো মেয়েদের সকল প্রকার পোশাক, কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগ ও জুতার শপ ঝিলিক গ্লামার ওয়ার্ল্ড। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কোর্ট মসজিদ মার্কেটের ২য় তলায় স্বাস্থ্যবিধি মেনে এ শপের উদ্বোধন করা হয়। দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ শপের উদ্বাধন করেন। উদ্বোধনকালে নাজমুল হক স্বপন বলেন, ‘চুয়াডাঙ্গায় শুধু মেয়েদের জন্য এমন একটি শপ খুবই প্রয়োজন ছিল। যেখান থেকে মেয়েরা তাঁদের চাহিদা অনুযায়ী সবকিছু শপিং করতে পারবে। আমি আশা করি ঝিলিক গ্লামার ওয়ার্ল্ড মানসম্মত পোশাক ও পণ্য বিক্রি ও ব্যবসায়িক কৌশল দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হবে। আমি এ প্রতিষ্ঠানের জন্য উত্তরা উত্তর সাফল্য কামনা করি।’ ঝিলিক গ্লামার ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ঝিলিক জানান, ‘চুয়াডাঙ্গা শহরের মেয়েদের কেনাকাটার সুবিধার কথা চিন্তা করে এ সুপার শপটি চালু করেছি। এখানে মেয়েদের সব ধরনের পোশাক, কসমেটিক্স, জুয়েলারিসামগ্রী, ব্যগ, জুতাসহ মেয়েদের প্রয়োজনীয় জিনিস রাখার চেষ্টা করা হয়েছে। ক্রেতারা খুব সহজলভ্য মূল্য এখান থেকে শপ করতে পারবে।’ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহাজাহান মুকুল, বড় বাজার আলী হোসেন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক কৃষি কর্মকর্তা সাইদুর রহমান লাড্ডু, অ্যাড. আসাদুজ্জামান আাসাদ, স্টুডেন্ট টেইলার্সের স্বত্বাধিকারী হেদায়েতুল্লাহ হৃদয় ও দৈনিক সময়ের সমীকরণ-এর বিজ্ঞাপন ব্যস্থাপক সেলিমুল হাবিব সেলিম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিলিক গ্লামার ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ঝিলিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন রনক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)