ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে ফিরোজ মাহমুদ (৪৫) নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। গত বুধবার রাতে আক্রান্ত ব্যক্তি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা গেছে, আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের খাদেমুল ইসলামের ছেলে ফিরোজ মাহমুদ গোপালগঞ্জে ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গত কয়েকদিন আগে তিনি জ্বর ও সর্দি-কাঁশি নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এ বিষয় আলমডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়াউদ্দিন বলেন, তাঁর দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে তিনি করোনা আক্রান্ত ছিল কি না। তাঁর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
