আলমডাঙ্গায় বাল্যবিবাহের দায়ে বর ও কনের পিতাকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-17 ইং
আলমডাঙ্গায় বাল্যবিবাহের দায়ে বর ও কনের পিতাকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবদেক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় বাল্যবিবাহের দায়ে বর ও কনের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে ৯ম শ্রেণির স্কুলছাত্রী রিনা খাতুনের (১৪) সঙ্গে হরিণাকুণ্ডু থানার দৌলতপুর গ্রামের ইউসুব আলীর ছেলে সাইফুল ইসলামের বাল্যবিবাহের আয়োজন করা হয়। বাল্যবিবাহের ঘটনাটি আলমডাঙ্গার খাসকররা ফাঁড়ি পুলিশ জানতে পেরে ঘটনাস্থল থেকে বর ও কনেকে আটক করে পুলিশ। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে জানালে তিনি বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বর ও কনের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)