বিজিবির উদ্যোগে সীমান্তে হতদরিদ্রদের মধ্যে অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2020-07-17 ইং
বিজিবির উদ্যোগে সীমান্তে হতদরিদ্রদের মধ্যে অনুদান প্রদান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলোকিত সীমান্তের আওতায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সীমান্তে বসবাসরত হতদরিদ্র পরিবারের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সীমান্তে বসবাসরত হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ অনদান প্রদান করা হয়। জানা যায়, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোকিত সীমান্তের আওতায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সীমান্ত এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় এবং হতদরিদ্র মোট ১৩ টি পরিবারের মাঝে ৬ টি সেলাই মেশিন, ৪ টি গবাদিপশু, ১ টি ভ্যান, কৃষি কাজে ব্যবহারের জন্য বীজ ও সার প্রদান এবং ১ জনকে চায়ের দোকান স্থাপন করার জন্য প্রয়োজনীয় চা পাতা, দুধ, চিনি, বিস্কুট, কেটলী, ষ্টোভ ও নগদ ৬ হাজার টাকা প্রদানসহ সর্বমোট ১৩ জনকে অনুদান প্রদান করা হয়েছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক প্রয়োজনীয় অর্থ সহায়তা ও সরঞ্জামাদির সমন্বয়ে বর্ণিত অনুদান সমূহ প্রদান করা হয়েছে। উক্ত অনুদান সমূহ বিতরণ করেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি, অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ এবং সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)