ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌর পশুর হাটে গরু বিক্রেতার সঙ্গে প্রতারণা
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর পশুর হাটে গরু বিক্রি করতে আসা এক কৃষক দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। গত বুধবার ওই কৃষক গরু বিক্রি করার পর দালাল তাঁকে ছেড়া ১ শ টাকা, ২০ টাকার নোট জোড়া দেওয়া টাকা দিয়ে অভিনব কায়দায় প্রতারণা করে।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত নিজাম উদ্দিন মণ্ডলের ছেলে নাসির উদ্দিন গত বুধবার আলমডাঙ্গা পশুর হাটে গরু বিক্রি করতে আসে। তাঁকে একই গ্রামের খবির উদ্দিনের ছেলে গরুর দালাল হিসবে পরিচিত আরশাদ আলী ভালো দামে গরু বিক্রি করে দেবে বলে গরু মালিককে বলেন। সন্ধ্যার দিকে দালাল আরশাদ গরুটি ৭৫ হাজার টাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করে টাকা বুঝে নেন। পরে ভিড়ের মধ্যে গোপনে গরু মালিক নাসির উদ্দিনের হাতে টাকার একটি বান্ডেল দেন। এ সময় গরু মালিক বান্ডেল খুল দেখেন উপরে ১টা এক হাজার টাকার নোট, ৪১টি এক শত টাকার নোট ও ৪২টি ২০ টাকার ছেড়া নোট দেওয়া রয়েছে। রেল স্টেশনের নিকটে এসে গরু মালিক কৃষক নাসির উদ্দিন চেচামেচি করলে লোকজন জড়ো হয়। এ সময় দালাল আরশাদ তাঁকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে থানায় নিয়ে যান। পরে গ্রামের লাকজন উপস্থিত হয়ে দালাল আরাশদ কৃষক নাসির উদ্দিনকে টাকা ফেরত দিবে মর্মে লিখিত দিয়ে তাঁকে মুক্ত করে নিয়ে যায়।
