অ্যাড. মানি খন্দকারের পাঠানো উকিল নোটিশের বিরুদ্ধে গাংনীতে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2020-07-16 ইং
অ্যাড. মানি খন্দকারের পাঠানো উকিল নোটিশের বিরুদ্ধে গাংনীতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দীতে শিশু নির্যাতনকারীর বিরুদ্ধে মানববন্ধনে বিচারের দাবি করায় উকিল নোটিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গাংনী উপজেলার সর্বস্তরের জনগণ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাংনী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন’-এর সদস্য জাহিদুল ইসলাম বিপুল। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ জুলাই শিশু ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেছিলেন স্থানীয়রা। সেখানে ধর্ষকের বিচারের দাবি এবং ধর্ষকের পক্ষে কোনো উকিল না হওয়ার দাবি করে বক্তব্য দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ওই বক্তব্যের বিরুদ্ধে গত ৭ জুলাই চুয়াডাঙ্গার অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম মানি একটি উকিল নোটিশ পাঠান। সেই উকিল নোটিশের জবাবে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। সংবাদ সম্মেলনে শিশুর পিতা লালন হোসেন, পরিবর্তন মেহেরপুরের পক্ষে মো. বদরুদ্দোজা, মশিউর রহমান, এনডিএমের পক্ষে জাবেদুর জনি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৪ জুন গাংনীর বামুন্দিতে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আক্কাস আলী নামের একজনকে অভিযুক্ত করে মামালা করা হয়। মামলায় আক্কাস আলীকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)