শৈলকুপায় ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-07-16 ইং
শৈলকুপায় ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: শৈলকুপা উপজেলার শাহাবাজপুর গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শৈলকুপা খানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। শিশুটির অবস্থা সঙ্কটজনক। জানা গেছে, গত মঙ্গলবার রাতে শিশুটি নিজ ঘরে মোবাইলে সিনেমা দেখছিল। এ সময় একই গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে রানা হোসেন (২২) একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রাতেই ওই শিশুর চাচা বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করেছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গতকাল বুধবার জানান, আসামি আটক করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে। আশা করা যায়, দ্রুতই গ্রেপ্তার হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)