তিতুদহে আবাদি জমি থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ ও চিত্রা নদীর বাঁধ অপসারণ

আপলোড তারিখঃ 2020-07-16 ইং
তিতুদহে আবাদি জমি থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ ও চিত্রা নদীর বাঁধ অপসারণ ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ভূমি উন্নয়ন অফিসের উদ্যোগে গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা উত্তরপাড়ায় স্যালোমেশিন দ্বারা পাইপ যোগে আবাদি জমি থেকে বালি উত্তলন বন্ধ ও চিত্রা নদী থেকে মাছ ধরার জন্য পানি আটকে রাখার বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার সময় চুয়াডাঙ্গা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানের নির্দেশে তিতুদহ ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা মাহাতাব উদ্দীনসহ তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ সাজ্জাদ হোসেন এই অভিযান পরিচালনা করেন। এ সময় ভূমি কর্মকর্তা বলেন, বাটিকাডাঙ্গা গ্রামের মৃত দোসোরের ছেলে মোতালেব তার ছয় বিঘা আবাদী জমি থেকে বালি উত্তলন করছিল, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বালি তোলার সত্যতা পায়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ঠিক পেয়ে বালি উত্তলনকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে জমির মালিক মোতালেবের কাছে জানতে চাইলে, তিনি বলেন কে-বা কারা বালি উত্তোলন করছে জানিনা, তবে তার দুই ছেলে ও গড়াইটুপি ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদুজ্জামান পলাশ এই বালি উত্তোলন করছে। এদিকে, গত কয়েকমাস ধরে চিত্রা নদীতে অবৈধ বাঁধ দিয়ে কয়েকজন অসাধু ব্যক্তি মাছ ধরে আসছিল। তবে নদীতে বাঁধ তৈরির কারণে কয়েকদিনের নিম্নচাপে ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েকশত বিঘা ধানের জমির পানির নিচে পড়ে আছে। বিষয়টি ভূমি কর্মকর্তা জানতে পারায় গতকাল চিত্রা নদীর ও গড়াইটুপি খালের কয়েকটি বাঁধ অপসারণ করেন এবং বাঁধ দিয়ে মাছ না ধরার আহ্বান করেন সকলকে। তিনি আরও বলেন, যদি এই বাঁধ আবার কেউ তৈরি করে মাছ ধরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)