ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপলোড তারিখঃ 2020-07-16 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জামাল হোসেন উপজেলার কবীরপুর বাজারপাড়ার মৃত মহসিন আলীর ছেলে ও জামাল অটো শো-রুমের মালিক। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে জামাল হোসেন মোটরসাইকেলযোগে বাকিতে বিক্রিত মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য হাটফাজিলপুর বাজারে যাচ্ছিলেন। পথের মধ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জামালের অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। চিকিৎিসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)