শৈলকুপায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-07-15 ইং
শৈলকুপায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জুয়েল রানাকে (২২) আটক করেছে পুলিশ। ঘটনাটি পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামে। ধর্ষক ওই গ্রামের রশিদ মণ্ডলের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, শিশুকাল থেকে ওই ছাত্রী তার নানী বাড়িতে বসবাস করে আসছে। সে উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার জুয়েল তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকায় ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন জুয়েল। পরদিন সকাল সাতটার দিকে উপজেলার কাতলাগাড়ী নদীর ঘাটে ওই ছাত্রীকে রেখে পালিয়ে যান জুয়েল। ওই ছাত্রী উপায়ন্তর না দেখে জুয়েলের বাড়িতে ফিরে যায়। ঘটনার বিস্তারিত জুয়েলের পরিবারকে খুলে বললে ওই ছাত্রীকে তারা বাড়ি থেকে বের করে দেয়। ওই ছাত্রী শৈলকুপা থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত খুলে বলে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর নানী বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে থানায় মামলা করেন। যার মামলা নম্বর ৮। এ ঘটনায় ওই দিনই এসআই তরিকুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামি ধর্ষক জুয়েলকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)