ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের নতুন ভাণ্ডারদোয়া গ্রামে র্যাব-৬ মাদকবিরোধী অভিযান চালিয়ে রিয়াজ আলী নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দিকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। র্যাব জানায়, গতকাল সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন সরোজগঞ্জ নতুন ভান্ডার দোয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নতুন ভান্ডার দোয়া গ্রামের আবু তালেবের ছেলে রিয়াজ আলী (১৯) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
