আলমডাঙ্গায় গাঁজা গাছসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-07-14 ইং
আলমডাঙ্গায় গাঁজা গাছসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বামানগর গ্রাম থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বামানগর গ্রামের শাহাবুলের পানবরজ থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করে। এ সময় শাহাবুল (৪৫) ও তাঁর ভাই আজিবারকে (৪৮) আটক করা হয়। পরে আজিবারের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে একই দিন উপজেলার মধুপুর গ্রাম থেকে আরও ১ জনকে গাঁজাসহ আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের নির্দেশে পুলিশ বামানগর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের জামাত আলীর ছেলে শাহাবুলকে আটক করে। আটকের পর তাঁকে পানবরজে নিয়ে যাবার সময় তার ভাই আজিবার ওই গাছ সরিয়ে ফেলতে গেলে পুলিশ তাঁকেও আটক করে। এ সময় পুলিশ পানবরজ থেকে একটি বড় গাঁজার গাছ উদ্ধার করে। আটক দু’জনেক থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তবে বড় ভাই আজিবরের বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, আলমডাঙ্গার জামজামি ফাঁড়ি পুলিশ একই দিন অভিযান চালিয়ে মধুপুর গ্রামের সরজ আলির স্ত্রী শাহানাজকে আটক করে। আটকের পর তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ২ জনের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)