ঝিনাইদহে নকল প্রসাধনী জব্দ, দুজনের দণ্ড

আপলোড তারিখঃ 2020-07-14 ইং
ঝিনাইদহে নকল প্রসাধনী জব্দ, দুজনের দণ্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ জনকে ২ মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া (৩০) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল (২৮)। গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে অভিযান চালায় র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় নামি-দামি কোম্পানির বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক হারুন ও পাভেলকে আটক করে ২ মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্যে প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)