একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যা!

আপলোড তারিখঃ 2020-07-14 ইং
একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আত্মহত্যায় শীর্ষ এক পরিবারের সন্ধান মিলেছে। ওই পরিবারের ৯ সদস্য কয়েক বছরের ব্যবধানে আত্মহত্যা করেছেন। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এমন একটি পরিবার রয়েছে। আবার ওই পরিবারের অনেকেই আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছেন। তথ্য নিয়ে জানা গেছে, বালিয়াডাঙ্গা গ্রামের আইন উদ্দীন মণ্ডল, কিয়ামুদ্দিন মণ্ডল ও খয়বর মণ্ডল তিন ভাই। একই বাড়িতে তাঁদের বসবাস। ২০ বছর আগে কিয়ামুদ্দিন মণ্ডলের স্ত্রী আত্মহত্যা করেন। চাচীর দেখাদেখি ওই বছরেই আইন উদ্দীন মণ্ডলের মেয়ে ফরিদা গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। কয়েক বছর আগে কিয়ামুদ্দিনের ছোট ছেলে আয়ুব আলীর স্ত্রী সাহেরা খাতুনও আত্মহত্যা করেন। স্ত্রী বিয়োগের পর আয়ুব আলী ছোট শ্যালিকা সোনিয়াকে বিয়ে করেন। বিয়ের দুই বছরের মধ্যে সোনিয়াও আত্মহত্যার পথে পা বাড়ান। ২-৩ মাস আগে ওই পরিবারের আইন উদ্দীন মণ্ডলের ছোট মেয়ে মোমেনা খাতুন আত্মহত্যা করেন। মোমেনা খাতুনের মৃত্যুর রেশ কাটতে না কাটতে আইন উদ্দীনের বড় মেয়ে ভুরভুরি খাতুন আত্মহত্যা করেন। মায়ের মৃত্যুর পর ভুরভুরি খাতুনের ছেলে চঞ্চলও আত্মহত্যা করেন। গ্রামবাসী জানান, কিয়ামুদ্দীন মণ্ডল একবার আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেলেও ২০১৫ সালের ২৭ আগস্ট গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। গত বৃহস্পতিবার রাতে আইন উদ্দীন মণ্ডলের মেয়ের জামাই সাইফুল ইসলাম পারিবারিক কলহে বিষপান করেন। স্বামীর দেখাদেখি অভিমানে স্ত্রী সাজু ওরফে লাইলী বিষপান করেন। এ যাত্রায় স্ত্রীর জীবন বাঁচলেও বাঁচেনি জামাই সাইফুল। গ্রামবাসীর ভাষ্যমতে, বালিয়াডাঙ্গার ওই পরিবারটির সদস্যরা একজনের দেখাদেখি অন্যজন আত্মহত্যা করছেন। একের পর এক আত্মহননে এ পর্যন্ত ৯ সদস্য জীবন আত্মহুতি দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)