মেহেরপুর জেলায় ১ লক্ষ গরু প্রস্তুত

আপলোড তারিখঃ 2020-07-14 ইং
মেহেরপুর জেলায় ১ লক্ষ গরু প্রস্তুত ছবির ক্যাপশন:
অনলাইন পশুর হাটের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর অফিস: মেহেরপুরে অনলাইনে কোরবানির পশুর হাট ফেসবুক পেইজ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘অনলাইন পশুর হাট, মেহেরপুর’ নামক ফেসবুক পেইজের এর উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মেহেরপুর জেলায় মোট ১ লক্ষ গরু প্রস্তুত রয়েছে। মেহেরপুর জেলার চাহিদা রয়েছে ৭০ হাজার। একই সাথে মেহেরপুর জেলায় দুই লক্ষ ছাগল প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানের ৭০ হাজার গরু অনলাইনের মাধ্যমে বিক্রি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তাগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)